ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবরোধ ছাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক 

এস এম মঈন 

এস এম মঈন 

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১০ পিএম

অবরোধ ছাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক 

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুতে দোষীদের বিচারের দাবিতে দিনব্যাপী সড়ক অবরোধ করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। 

রোববার দুপুর ২টা ১৫ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এতে ফার্মগেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুতে (১৮) দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন সহপাঠীরা। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে ফার্মগেট মোড় ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

পরবর্তীতে দুপুর ২টা নাগাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। 

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।

এএন

Link copied!