ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফের ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সম্পাদক এম এম বাদশাহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৬, ১০:৪২ পিএম

ফের ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সম্পাদক এম এম বাদশাহ

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এম এম বাদশাহ।

রোববার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের। কমিশনার হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও ডিআরইউর সিনিয়র সদস্য উত্তম চক্রবর্তী। ক্র্যাবের সিনিয়র সদস্য জনাব আহমদ আতিক নির্বাচন পরিচালনায় ক্র্যাবের পক্ষ থেকে সহায়তা করেন।

নির্বাচনী ফলে দেখা যায়, সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম ১১৪ ভোট এবং হাসান উজ-জামান ৪২ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহম্মেদ লাবু পেয়েছেন ১২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নিহাল হাসনাইন ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তাঁর প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান রনি পেয়েছেন ১১৯ ভোট।

অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইসমাঈল হুসাইন ইমু। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট।

তিনটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ২১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয় আইয়ুব আনসারী এবং ১৩১ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হয়েছেন মাহবুব আলম। আরেকজন প্রার্থী হরলাল রায় সাগর ১২৯ ভোট পেয়েছেন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা

এ ছাড়া এবার সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২৯৯ জন ভোটারের মধ্যে ২৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং পাঁচটি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।

ইএইচ

Link copied!