ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোহাম্মদপুরের চাঁদ উদ্যান বস্তিতে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৩:৫৬ পিএম

মোহাম্মদপুরের চাঁদ উদ্যান বস্তিতে আগুন

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন চাঁদ উদ্যান এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে চাঁদ উদ্যান এলাকার টিনের ঘরে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সে সম্পর্কেও তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন যাতে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেএইচআর

Link copied!