ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকায় সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৩:০৭ পিএম

ঢাকায় সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় বসবাস করত। সে ওই এলাকায় ভাঙারি ব্যবসা করত। দুই মাস যাবত সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিল। রাতে জানতে পারি কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

তিনি বলেন, কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সেটি এখনো বলতে পারছি না।

বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আগে তিনি ভাঙারির ব্যবসা করলেও দুই মাস ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিলেন। তারা ওই এলাকার স্থানীয়। হত্যার ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।

জেএইচআর

Link copied!