ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজধানীতে ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকে গুলি

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ১১:০৩ পিএম

রাজধানীতে ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকে গুলি

রাজধানীর কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা সুফিয়ান ব্যপারী মাসুদ (৪২) আহত হয়েছেন।

বুধবার রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি করে।

তিনি আরও জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর বেশি তিনি জানেন না বলে দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ইএইচ

Link copied!