ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যে কারণে ঢাকায় তীব্র গ্যাসের সংকট, জানাল তিতাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৫৬ পিএম

যে কারণে ঢাকায় তীব্র গ্যাসের সংকট, জানাল তিতাস

বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত করার সময় পাইপের ভেতরে পানি ঢুকে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই যান্ত্রিক জটিলতায় ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে গ্যাসের তীব্র স্বল্পচাপে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বৃহস্পতিবার এক জরুরি বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এসব তথ্য জানিয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। লাইনটি সফলভাবে মেরামত করা হলেও মেরামতকালীন অসাবধানতাবশত পাইপের ভেতরে পানি প্রবেশ করে। এতে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কমে যাওয়ায় গ্রাহক পর্যায়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে।

গ্যাসের এই স্বল্পচাপ সমস্যা দ্রুত সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

প্রাসঙ্গিক বিষয় হিসেবে উল্লেখ্য যে, কিছুদিন আগে একটি জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়। এতে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুরসহ আশপাশের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের এবং ৫০ পিএসআইজি চাপের লাইনের লিকেজস্থলে ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন সম্পন্ন করা হয়। তবে মেরামতের সেই প্রক্রিয়ায় পাইপে পানি ঢুকে পড়ায় বর্তমানে নতুন করে গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে।

ইএইচ

Link copied!