ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:৩৫ পিএম

এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন

রাজধানীর উত্তরার অগ্নিকাণ্ডে প্রাণহানির শোকের মধ্যেই এবার জিগাতলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার দুপুরে জিগাতলার ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে জিগাতলার একটি আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের চেষ্টা চালাচ্ছেন।

এদিকে, শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন।

উত্তরায় নিহতরা হলেন- কাজী ফজলে রাব্বী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাঁদের দুই বছর বয়সী শিশুসন্তান কাজী ফাইয়াজ রিশান। এছাড়া বাকি তিন নিহত হলেন হারেস (৫২), তাঁর ছেলে রাহাব (১৭) এবং আফসানা নামের এক নারী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ১০টার দিকে তা সম্পূর্ণভাবে নির্বাপণ করে। উদ্ধারকর্মীরা ভবনটি থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।

একই দিনে রাজধানীর দুই প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু করেছে।

জেএইচআর

Link copied!