ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
উপদেষ্টা রিজওয়ানা হাসান

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে পরিবর্তনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৩৩ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে পরিবর্তনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে হয়েছিল, পরিবর্তনের লক্ষ্য হয়েছিল, মানুষের মধ্যে যে আশা জেগেছিল সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 

রোববার সন্ধ্যা ৬টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মজিদ আলী ও বিভাগীয় তথ্য অফিসার মোফাকখারুল ইকবাল। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। 

প্রধান অতিথি আরও বলেন, সকল স্টেকহোল্ডার, রাজনৈতিক দল, জনগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সকলে যখন প্রস্তুত নির্বাচনের জন্য, আমরাও প্রস্তুত। অনেক বছর তো নির্বাচন প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেনি।

যদি আমরা জুলাই অভ্যুত্থানে যাই তবে দীর্ঘদিনের ক্ষোভকে পুঞ্জীভূত করে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের প্রধান দাবিতে ছিল পরিবর্তন। কোটা সংস্কার দিয়ে শুরু হলেও যে ধরনের রাষ্ট্রীয় অত্যাচার ও বর্বরতার মুখোমুখি হয়েছিল ছাত্র-জনতা, তখন থেকে পরিবর্তনের একটা দাবি ওঠে। আমাদের অন্তর্বর্তী সরকারকে একটা গতানুগতিক নিয়মতান্ত্রিকভাবে শুধুমাত্র প্রশাসন চালিয়ে একটি নির্বাচন করে দিয়ে যাওয়ার জন্য এ জায়গায় আনা হয়নি। আমরা তিনটা এজেন্ডা অর্থাৎ ম্যান্ডেট নিয়ে কাজ করছি; সংস্কার, বিচার ও নির্বাচন।

তিনি বলেন, আমরা সংস্কার প্রসঙ্গে যারা যে বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দিয়ে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশনের কাছ থেকে মতামত এনেছি। ১১টি সংস্কার কমিশনের মধ্যে ছয়টি সংস্কার কমিশন যারা ভোটের সাথে বা নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত, তাদের সুপারিশমালাগুলো নিয়ে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এ সনদের ওপর দীর্ঘদিন সপ্তাহ মাসব্যাপী সকল বড় রাজনৈতিক দলের সাথে আলাপ করা হয়েছে। তার প্রেক্ষিতে গণভোটের প্রশ্নগুলো নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদে যে সুপারিশগুলো ছিল সেগুলো ছিল বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুপারিশ। তার ভিত্তিতে বড় দাগের যে সুপারিশগুলো ছিল পরিবর্তনের, সেই সুপারিশগুলো নিয়ে গণভোটের প্রশ্ন আকারে সম্মিলিত করেছি। যদি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে হয়েছিল, পরিবর্তনের লক্ষ্য হয়েছিল, মানুষের মধ্যে যে আশা জেগেছিল সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

ইএইচ

Link copied!