ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পবিত্র রজনীতে মসজিদে ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:০৫ এএম

পবিত্র রজনীতে মসজিদে ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা

আজ পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। শাবান মাসের এ মধ্যরাত মুসলমানদের কাছে আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার এক মহিমান্বিত রাত।

হাদিস শরিফে বর্ণিত রয়েছে, এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। এর ফলে গুনাহ মাফের সুযোগ পান অসংখ্য মানুষ।

শবে বরাত উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। এ রাতে বিশেষ ইবাদত, নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করছেন তারা। মসজিদগুলোতে মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিরা জড়ো হতে থাকেন।

লাইলাতুল বরাত পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বাদ এশা আবারও ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি ও দেশের সুখ-সমৃদ্ধি এবং গুনাহ মাফের জন্য মোনাজাতে বিশেষ দোয়া করা হয়।

মোনাজাত শেষে মুসল্লিরা জানান, তারা নিজের ও পরিবারের গুনাহ মাফ এবং দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন। এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। 

রাজধানী ঢাকাসহ সারা দেশের মসজিদেই আজ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন মুসল্লিরা।

ইএইচ

Link copied!