ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহবাগে আমার সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার তামিমের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৪৪ পিএম

শাহবাগে আমার সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার তামিমের ওপর হামলা

শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় সংবাদ সংগ্রহের সময় দৈনিক আমার সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার তামিম হোসাইনের ওপর হামলা চালিয়েছে পুলিশ। 

শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে আন্দোলনকারীরা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর চড়াও হয়ে শাহবাগ থানা এলাকা অতিক্রম করে তাদের পিছু হটিয়ে দেয়। পরে শাহবাগের ফুলের দোকানের সামনে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়।

ঘটনাস্থলে ভিডিও ধারণ করার সময় সাংবাদিক তামিম হোসাইনকে লক্ষ্য করে কয়েকজন পুলিশ সদস্য হামলা চালান। লাঠির আঘাতে তার পায়ের হাঁটুতে তীব্র ব্যথা অনুভূত হয় এবং তা ফুলে যায়। পাশাপাশি পিঠে গুরুতর জখম হন তিনি। হামলার সময় তার হাতে থাকা স্মার্টফোন পড়ে ভেঙে যায় এবং মাইক্রোফোনের রিসিভার হারিয়ে যায়। 

পরে আশপাশের ফুলের দোকানদার ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ নারীসহ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ চালায়। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আল জাবেরসহ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। তারা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

নির্বাচনের মাত্র কয়েক দিন আগে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। 

গণমাধ্যমকর্মীদের মতে, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কিছু অসাধু পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন।

ইএইচ

Link copied!