ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকা রিজেন্সি হোটেলে এসি মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৫:১৪ পিএম

ঢাকা রিজেন্সি হোটেলে এসি মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ এসি মেরামতের কাজ করার সময় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হোটেলের চারজন কর্মচারী দগ্ধ হয়েছেন।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)। তারা সবাই হোটেলের কারিগরি ও রক্ষণাবেক্ষণ বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আহতদের ভাষ্য অনুযায়ী, আজ ভোরে হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত চার কর্মী দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান চিকিৎসার সার্বিক পরিস্থিতি জানিয়ে বলেন, দগ্ধদের মধ্যে মনসুরের শরীরের ২১ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের মধ্যে আব্দুল মতিনের ৫ শতাংশ, মাহিনের ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জেএইচআর

Link copied!