ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা আহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ১১:৪২ এএম

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা আহত

রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় প্রকাশ্যে রাসেল (৩১) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সক্রিয় সদস্য এবং শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থান করার সময় একদল দুর্বৃত্ত হঠাৎ রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

আহত রাসেলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে রাতে হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে গুলির আঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসা বা পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

জেএইচআর

Link copied!