ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোহাম্মদপুরে ২ গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০৮:০৪ পিএম

মোহাম্মদপুরে ২ গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা নিহত

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ‘এলেক্স গ্রুপ’ এর নেতা ইমন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার বিকেলে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ‘এলেক্স ইমন গ্রুপ’ এবং ‘আরমান-শাহরুখ গ্রুপ’এর মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তারা সবাই প্রতিপক্ষ গ্রুপের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি কাটার এবং ১টি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার একটি চিহ্নিত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বর্তমানে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এম জি

Link copied!