ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০১:৩৬ পিএম

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে মহাখালী আমতলী হোটেল জাহাদের পঞ্চম তলার ২০ নম্বর কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আশরাফুল (৩৮) ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী গ্রামের বাসিন্দা, পেশায় কাঠমিস্ত্রি। তবে তিনি ঢাকায় কেন এসেছেন তা জানা যায়নি।  

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, রোববার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ২০ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে আশরাফুলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে তদন্ত প্রক্রিয়াধীন। 

এম জি

Link copied!