ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তালাবদ্ধ ঘর থেকে নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৩:০২ পিএম

তালাবদ্ধ ঘর থেকে নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীর জুরাইন এলাকায় একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে কদমতলী থানার পুলিশ জুরাইন কমিশনার মোড়ের ৯৮৪/১ নম্বর বাড়ির চারতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে রাতের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বাড়ির মালিক দানেশ হাওলাদার জানান, প্রায় ৯ মাস আগে শারমিন ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন চারতলার ফ্ল্যাটটি ভাড়া নেন। তারা নিয়মিত সেখানে থাকতেন না, মাঝেমধ্যে এসে অবস্থান করতেন। তবে গত কয়েকদিন ধরে ফ্ল্যাটটি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখে সন্দেহ হলে ট্রিপল নাইনে ফোন করা হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর থেকে শারমিনের স্বামী বা তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই নারীর মরদেহ পাওয়া যায়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। তার পেট ও বাম হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটের নাড়িভুঁড়ি বের হয়ে ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর তার স্বামী বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এম জি

Link copied!