ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৩২ পিএম

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৬ এর আওতাধীন দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ডিএসসিসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় দক্ষিণগাঁও, নন্দীপাড়া ও নেয়াজবাগ এলাকার একাধিক কাঁচা রাস্তা উন্নয়ন করা হবে। এর মধ্যে রয়েছে দক্ষিণগাঁওয়ের ৬ নম্বর রোড থেকে নির্ধারিত অংশ পর্যন্ত ১৬ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ এবং নন্দীপাড়া এলাকায় বিভিন্ন সংযোগ সড়কের উন্নয়ন কাজ।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোর পরিকল্পিত উন্নয়নের জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। তার মতে, অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হলে এসব এলাকার জীবনমানের পাশাপাশি সম্পত্তির মূল্যও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সচেতন ভূমিকা জরুরি। খাল ও ড্রেনে ময়লা না ফেলার পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, উন্নয়ন কার্যক্রম জনগণের কল্যাণের জন্য পরিচালিত হচ্ছে এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!