ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
ডিএমপির ট্রাফিক আইন

নিয়ম না মানলেই যাবে পয়েন্ট কাটা, থাকছে আপিলের সুযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১১, ২০২৬, ০১:৫১ পিএম

নিয়ম না মানলেই যাবে পয়েন্ট কাটা, থাকছে আপিলের সুযোগ

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর নতুন ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখন থেকে চার চাকার যানবাহনের চালকরা ট্রাফিক আইন ভঙ্গ করলে শুধু জরিমানা নয়, তাদের ড্রাইভিং লাইসেন্সেও ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সীমায় অর্থাৎ ১২ পয়েন্ট হারালে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে স্থগিত বা বাতিল হয়ে যাবে। এতে চালকের ব্যক্তিগত দায়িত্ব আরও জোরালোভাবে যুক্ত হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, মোট ১৩ ধরনের ট্রাফিক অপরাধের ক্ষেত্রে আলাদা আলাদা পয়েন্ট কাটা হবে। আগে এসব অপরাধে মামলা মূলত গাড়ির রেজিস্ট্রেশন মালিকের বিরুদ্ধে হতো, কিন্তু এখন সরাসরি চালকের লাইসেন্সে প্রভাব ফেলবে এই ব্যবস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত দুই মাসে হাজারেরও বেশি চালক ইতোমধ্যে ডিমেরিট পয়েন্ট হারিয়েছেন। ট্রাফিক বিভাগ বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য শাস্তি নয়, বরং চালকদের মধ্যে আইন মানার প্রবণতা তৈরি করা।

তবে চালকদের জন্য রাখা হয়েছে প্রতিকার ব্যবস্থাও। পয়েন্ট কাটা নিয়ে অসন্তুষ্ট হলে আপিল করার সুযোগ থাকবে। পাশাপাশি কেউ টানা ছয় মাস ট্রাফিক আইন মেনে চললে দুইটি পয়েন্ট পুনরুদ্ধার করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রয়োগ নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ, কার্যকর নজরদারি এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। তাদের মতে, দীর্ঘমেয়াদি সমন্বিত উদ্যোগ ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।

এএন

Link copied!