ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাজধানীতে বিকালেই নেমে এলো রাতের অন্ধকার, ভারী বৃষ্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৫:০৬ পিএম

রাজধানীতে বিকালেই নেমে এলো রাতের অন্ধকার, ভারী বৃষ্টি
সংগৃহীত ছবি

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। বুধবার বিকাল থেকেই রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে রাতের মতো অন্ধকার পরিস্থিতি তৈরি হয়। সেই সঙ্গে শুরু হওয়া টানা বৃষ্টিতে নগরজুড়ে স্বাভাবিক জীবনযাত্রায় ভোগান্তি দেখা দেয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি করেছিল। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রমেঘ সক্রিয় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত) বর্ষণ হতে পারে। এতে সিলেট অঞ্চলের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

এদিকে পৃথক সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট ও কিশোরগঞ্জের কিছু এলাকায় দুপুর ১২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বজ্রপাত পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ইতোমধ্যে বজ্রপাত সক্রিয় রয়েছে। বজ্রপাতের শব্দ শোনা মানেই ঝুঁকির মধ্যে থাকা- এমন সতর্কতা দিয়ে বলা হয়েছে, সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করতে হবে।

নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ১২ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এএন

Link copied!