ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে আরও ৫ শিশু, তদন্ত কমিটি গঠন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৮:২৩ পিএম

আদ্-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে আরও ৫ শিশু, তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর পর এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) আরও পাঁচ শিশুর চিকিৎসা চলছে। 

বুধবার আদ্-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের এই তথ্য জানান। তবে চিকিৎসাধীন এই শিশুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রে জানা গেছে, এনআইসিইউতে চিকিৎসাধীন শিশুদের অবস্থা আশঙ্কাজনক এবং কয়েকজন শিশুর শরীর নীল বর্ণ ধারণ করেছে।

ছয় নবজাতকের মৃত্যুর এই ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি কোনো অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এই ঘটনাকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে বলেন, প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। এখানে পাঁচজন মায়ের ছয় নবজাতক মারা গেছে এবং আরও শিশুকে এনআইসিইউতে নেওয়া হয়েছে। পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা কঠিন।

তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালের ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়েছে কি না, সিসি ক্যামেরার ফুটেজে কতজন শিশু বের করা হয়েছে, তালিকাভুক্ত শিশুদের তথ্য সঠিক কি না এবং মৃত শিশুদের শারীরিক অবস্থা কেমন ছিল এসব বিষয় গভীরভাবে তদন্ত করে দেখা জরুরি।

জেএইচআর

Link copied!