ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দেশে ভূমিকম্প অনুভূত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০১:৪১ এএম

দেশে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে রেকর্ড হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। কেন্দ্রস্থল থেকে ঢাকার দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কম্পন অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও আকস্মিক কম্পনের কারণে কিছু এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছিল, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ইএমএসসির তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত। ওই কম্পনের প্রভাবেও আশপাশের এলাকায় হালকা ঝাঁকুনি অনুভূত হয়েছিল।

এ ছাড়া গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভুটানে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে অনুভূত হয়েছিল।

এম জি

Link copied!