ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২১, ২০২৬, ১১:০১ এএম

আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

দৈনন্দিন প্রয়োজন কিংবা কেনাকাটার উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোন কোন প্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে। রোববার (২১ জুন) ঢাকার বেশ কয়েকটি এলাকার মার্কেট, শপিংমল ও অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে।

আজ বন্ধ থাকবে যেসব মার্কেট

আজ বন্ধ থাকা মার্কেটগুলোর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও গুলশান-২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

যেসব এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার অধিকাংশ দোকানপাট আজ বন্ধ থাকবে।

কেনাকাটার পরিকল্পনা থাকলে ভোগান্তি এড়াতে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট বা দোকানের খোলার সময় যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এম জি

Link copied!