ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

আইভরিকোস্টের জালে উনদাভের জোড়া গোল, শেষ ষোলোয় জার্মানি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২১, ২০২৬, ১০:৫৫ এএম

আইভরিকোস্টের জালে উনদাভের জোড়া গোল, শেষ ষোলোয় জার্মানি

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক ছিলেন ডেনিজ উনদাভ, যিনি জোড়া গোল করে দলকে জয় এনে দেন।

রোববার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। একাধিক সুযোগ তৈরি করার পাশাপাশি তারা বল জালেও পাঠিয়েছিল। তবে ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

খেলার ৩০তম মিনিটে ম্যাচের বিপরীতে গিয়ে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলার পর ফিরতি বলে শট নিয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও গোলের দেখা পায় জার্মানি। তবে কাই হাভার্টজের সেই প্রচেষ্টা বাতিল করে দেন রেফারি। কারণ, আক্রমণ গড়ে ওঠার আগে আইভরিকোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হয়েছিলেন। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে জার্মানরা। একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে ৬৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। নাদিম আমিরির বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে জালে বল জড়ান ডেনিজ উনদাভ।

সমতায় ফেরার পরও থেমে থাকেনি জার্মানি। জয়ের লক্ষ্যে আক্রমণের গতি আরও বাড়ায় তারা। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও গোল করেন উনদাভ। তার এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় জার্মানির।

এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল জার্মানি।

এম জি

Link copied!