ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

বাড্ডায় ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২১, ২০২৬, ১১:৪৮ এএম

বাড্ডায় ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত রেজিনা আক্তার (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে তিনি ছুরিকাঘাতের শিকার হন। রেজিনা আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। বর্তমানে তিনি মেরুল বাড্ডায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের ভাই জিহাদ ভূঁইয়া জানান, শুক্রবার রাত ৯টার দিকে মধ্য বাড্ডা এলাকায় বিকাশে টাকা তোলার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। পরে খবর পান, রাস্তায় রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন এবং তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

জিহাদ আরও বলেন, বিকাশ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন কিনা বা টাকা তুলতে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার ধারণা, ছিনতাইকারীরাই এই ঘটনা ঘটাতে পারে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এম জি

Link copied!