ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১১:৩৮ এএম

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী নিহত

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন নাজমুল নামে আরও একজন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

শুক্রবার (১০ জুলাই) ভোরে মুকিম বাজারের চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে অবস্থিত একটি চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

দেলোয়ারের মোটরসাইকেল গ্যারেজ ‘বাইক পার্ক সেন্টার’ এর কর্মচারী তুষার ইসলাম রিফাত জানান, মুকিম বাজার মসজিদের পাশে তাদের গ্যারেজ রয়েছে। দগ্ধ নাজমুলও সেখানে কর্মরত ছিলেন। ভবনের নিচতলায় দেলোয়ারের ব্যবসায়িক মালামাল রাখার একটি গোডাউন ছিল।

তার ভাষ্য অনুযায়ী, ভোরে প্রথমে নিচতলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ শুনে তৃতীয় তলা থেকে দেলোয়ার ও তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে কী ঘটেছে তা দেখতে যান। এ সময় আবারও বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজনই আগুনের মধ্যে আটকা পড়েন। স্থানীয় লোকজন নাজমুলকে উদ্ধার করতে সক্ষম হলেও দেলোয়ার ভেতরেই আটকা পড়েন। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

রিফাত আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিক বসবাস করেন। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি নিচতলার গোডাউনে রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, নিহত দেলোয়ার হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দগ্ধ নাজমুলকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার কারণ জানতে বংশাল থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

এম জি

Link copied!