ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

রাজধানীতে জামায়াতের মিছিলে হামলা, পরিস্থিতি উত্তপ্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৬:৪২ পিএম

রাজধানীতে জামায়াতের মিছিলে হামলা, পরিস্থিতি উত্তপ্ত

রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলটির অভিযোগ, মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর গুলিস্তান এলাকায় বিএনপির স্থানীয় কর্মীরা চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। তার দাবি, কিছুদিন আগে তারা একটি মার্কেট তালাবদ্ধ করে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। সে সময় সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের স্থানীয় নেতারা তাদের পাশে দাঁড়ান।

তিনি আরও বলেন, ওই ঘটনার ধারাবাহিকতায় শনিবার রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে স্থানীয় ব্যবসায়ীরাও অংশ নিতে জড়ো হন। অভিযোগ অনুযায়ী, সেই সময় বিএনপির স্থানীয় কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়।

জামায়াত নেতা আব্দুল সাত্তার সুমন দাবি করেন, এ হামলার মাধ্যমে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে হামলার অভিযোগের পর ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এএন

Link copied!