ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৪:৫৩ পিএম

পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র‍্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই কর্মকর্তারা কর্তৃপক্ষের পূর্বানুমতি বা বৈধ ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কাজে যোগ দেননি।

কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন নিখোঁজ থাকার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়।

জেএইচআর

বিধিমালা অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াসহ নির্ধারিত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Link copied!