ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০১:৩৩ পিএম

‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জোরপূর্বক এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে কটূক্তি করার প্রতিবাদে রাজধানীর রাজপথে নেমেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনের রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে তাঁরা এই বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের এই আকস্মিক আন্দোলনের কারণে ধানমন্ডি, নিউমার্কেট ও উত্তরা রুটে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে তীব্র যানজটে আটকে পড়া শত শত সাধারণ মানুষকে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, কয়েক শ শিক্ষার্থী সড়কের ওপর বসে ও দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনকারীদের মুখ থেকে ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ এবং ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’র মতো ক্ষুব্ধ স্লোগান শোনা যায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বর্তমান বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে এইচএসসি পরীক্ষা সচল রাখায় পরীক্ষার্থীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। এর ওপর দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করে অবমাননা করা হয়েছে। এই অপমানের প্রতিবাদে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি রাখলেও এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

রাজধানীর বাইরেও রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে একই দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা রয়েছে।

জেএইচআর

Link copied!