ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রাজিল প্রেসিডেন্ট

ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু রাষ্ট্র’ বানাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০১:৫০ পিএম

ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু রাষ্ট্র’ বানাবে

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) ব্রাজিলের সাও পাওলো রাজ্যে এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে লুলা এ মন্তব্য করেন।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে ইরানের বন্দর অবরোধ পুনর্বহাল করা হবে। একই সঙ্গে ওই নৌপথ সচল রাখতে প্রয়োজনীয় ব্যয় মেটানোর জন্য প্রণালি দিয়ে পরিবহন করা সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ প্রসঙ্গে লুলা বলেন, ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বললেও এর বিনিময়ে জাহাজ চলাচলের জন্য মালিক বা তেল রপ্তানিকারকদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড জলদস্যুতার শামিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে দেশটিকেই ‘জলদস্যু রাষ্ট্র’ হিসেবে দেখা হয়।

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ব্রাজিলের অর্থনীতিতেও পড়ছে বলে উল্লেখ করেন লুলা। তিনি বলেন, জ্বালানির পাশাপাশি শিম, চাল, টমেটো ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও বাড়ছে।

আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ৮০ বছর বয়সী এই বামপন্থী নেতা জানান, বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় তার সরকার ইতোমধ্যে কয়েকটি অস্থায়ী পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, মার্চ মাসে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপ করা ১২ শতাংশ কর থেকে পাওয়া অর্থ মূল্যস্ফীতির চাপ কমাতে ব্যবহার করা হচ্ছে।

এম জি
 

Link copied!