ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল টাইলস বোঝাই ট্রাক, চালক আহত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ১৪, ২০২৬, ০২:৫২ পিএম

মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল টাইলস বোঝাই ট্রাক, চালক আহত

মাগুরার শালিখা উপজেলার ঢাকা-যশোর মহাসড়কে একটি টাইলস বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে গেছে। 

মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শালিখা থানার ৩ নম্বর আড়পাড়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামের ফাঁকা মাঠসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী টাইলস বোঝাই একটি ট্রাক (খুলনা মেট্রো-ট ১১-১১৪৯) চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় ট্রাকটির সামনের গ্লাস ভেঙে যায় এবং চালকের মাথা ফেটে গুরুতর জখম হয়।

দুর্ঘটনার পর পরই ট্রাকের হেলপার (সহকারী) স্থানীয়দের সহায়তায় আহত চালককে দ্রুত উদ্ধার করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

জেএইচআর

খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-যশোর মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Link copied!