ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে পুলিশের লিফলেট বিতরণ

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

জুলাই ১৪, ২০২৬, ০৩:১২ পিএম

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে পুলিশের লিফলেট বিতরণ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধে দিনব্যাপী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ। মঙ্গলবার আশুগঞ্জ, তালশহর, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ার বিভিন্ন রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই সচেতনতা কার্যক্রম চালানো হয়।

এ সময় রেলওয়ের সাধারণ যাত্রী, পথচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করে সবাইকে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শাহ আলম এবং আখাউড়া আরএনবির ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, ব্রাহ্মণবাড়িয়ার যেসব পয়েন্টে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে, সেখানে রেলওয়ে পুলিশের এডিশনাল আইজি ও সিলেট উপ-কমিশনারের নেতৃত্বে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করতে এই লিফলেট বিতরণ করা হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দেন, ট্রেনে পাথর নিক্ষেপ একটি মারাত্মক অপরাধ। এর ফলে ট্রেন ও যাত্রীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!