ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রামগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ‘পশ্চিম শোশালিয়া’ স্কুলের অভাবনীয় সাফল্য

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ০২:১৪ পিএম

রামগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ‘পশ্চিম শোশালিয়া’ স্কুলের অভাবনীয় সাফল্য

লক্ষ্মীপুরের রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এবার এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই কৃতিত্বের সাথে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে, যার সামগ্রিক পাসের হার ৯২.৩০ শতাংশ। গ্রামীণ জনপদে শিক্ষার মান বাড়াতে এই ফলাফল দারুণ এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, এবারের ফলাফলে মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭ জন শিক্ষার্থী এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে আরও ৫ জন শিক্ষার্থী।

বিদ্যালয়ের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত। তাঁরা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই অসাধারণ অর্জন সম্ভব হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুর রহমান শামীম বলেন, শিক্ষার্থীদের এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমাদের আগামী দিনের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা বিশ্বাস করি, এভাবেই প্রতিটি ঘরে ঘরে শিক্ষার প্রকৃত আলো ছড়িয়ে পড়বে।

কৃতী সকল শিক্ষার্থী, অভিভাবক এবং অক্লান্ত পরিশ্রমী শিক্ষক মণ্ডলীর প্রতি শুভকামনা জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, আগামীতেও এই বিদ্যাপীঠ সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে।

জেএইচআর

Link copied!