ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০১:০৩ পিএম

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

রাজধানীর ভাটারা এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ মামা ও ভাগনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৬ ঘণ্টার ব্যবধানে মারা যান তাঁরা।

এই ঘটনায় দগ্ধ হয়ে পরিবারের আরও এক সদস্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন মো. শাহীন (২৪) ও তাঁর ভাগনি হাফসা (৮)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শিশু হাফসা এবং শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে শাহীনের মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে রাজধানীর ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ হওয়ার পরপরই তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, নিহত শাহীন পেশায় একটি দোকানের কর্মচারী ছিলেন। পরিবার নিয়ে নতুন বাজার ১০০ ফিট রোডের ওই ভবনের নিচতলায় থাকতেন তিনি। মঙ্গলবার ভোরের দিকে বিকট শব্দে গ্যাসলাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভাটারা এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে শাহীন আজ সকাল ৬টায় আইসিইউতে মারা যান, তাঁর শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তাঁর ভাগনি হাফসা গত রাত ১২টার দিকে আইসিইউতে মারা যায়, যার শরীরে দগ্ধের পরিমাণ ছিল ৪০ শতাংশ।

তিনি আরও জানান, এই ঘটনায় দগ্ধ শাহীনের স্ত্রী ফাহিমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

জেএইচআর

Link copied!