ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২২, ১২:৩৭ পিএম

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

উপজেলার সেরাল গ্রামে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপির প্রতিষ্ঠিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল দশটায় ২শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। 

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক মো. আশিকুর রহমান, জেলা মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র সৎস্য অফিসার মোহম্মদ আলম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

 

টিএইচ

Link copied!