ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

কপোতাক্ষ নদের পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৭:১৬ পিএম

কপোতাক্ষ নদের পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে লিয়াকত মোড়ল (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপ-শহরের ইকো ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লিয়াকত মোড়ল খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত নাসির আলী মোড়লের পুত্র। এ সময় লাশের হাতের কাছ থেকে উদ্ধার ‘চুম্বক’ নামের একটি বিষের বোতল। তালা থানার এসআই ইমন হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

তালা থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিয়াকত মোড়ল ৪ দিন পূর্বে তালা থানাধীন সুজনশাহ গ্রামে তার মেয়ে মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে আসে। এ সময় তিনি শারীরিকভাবে ও মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। সোমবার সকালে সাড়ে নয়টার তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হন। দুপুর ২ টার দিকে তার লাশ কপোতাক্ষ নদের পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাতের পাশেই ‘চুম্বক’ নামের একটি বিষের বোতল ছিল। তিনি কোন কারণে বিষপানে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (যার নং ২৯,  তাং ১৯/০৯/২২)।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মূল রহস্য জানা যাবে।

এসএম

Link copied!