ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

ফুলবাড়ীতে মামীর বাড়িতে যুবকের আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৭:১৬ পিএম

ফুলবাড়ীতে মামীর বাড়িতে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মামীর বাড়িতে বেড়াতে এসে আবু বকর সিদ্দিক নামে এক যুবক আড়ার সঙ্গে (ধরনায়) ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার আজোয়াটারী ব্যাপারীটারী গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাগেশ্বরী উপজেলার কুঠিবাগডাঙ্গা গ্রামের মৃত শমসের আলীর ছেলে আবু বকর সিদ্দিক বুধবার (১০ জুন) সকালে মামার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তিনি মামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

এক পর্যায়ে মামী তাদের পোষা হাঁস নিয়ে মাঠের পানিতে দিতে গেলে আবু বকর বাড়িতে একা অবস্থান করেন। পরে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা ঘরের আড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে বিষয়টি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এম জি

Link copied!