আমার সংবাদ ডেস্ক
জুন ১০, ২০২৬, ০৮:৩২ পিএম
রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১০ জুন) বিকেলে ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। একই সঙ্গে তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সঙ্গে লাগানো একটি সিঁড়ি ব্যবহার করে কয়েকজনকে নিচে নামতে দেখা যায়।
তবে ভবনটিতে কতজন আটকা পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
এম জি