ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৭:২৮ পিএম

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য, গুপ্ত মিছিল ও অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে রাজপথ উত্তাল হয়ে ওঠে।

পরে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে অপপ্রচার ও গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজপথে তাদের কোনো ঠাঁই হবে না।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, অলি উল্লাহ অলি, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও সদস্য সচিব মো. রফিজুজ্জামান ভূঁইয়া মনির।

এছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহম্মেদ অনিক, ইউনিয়ন বিএনপি নেতা রফিক উদ্দিন মাস্টার, কামরুজ্জামান গেনু, আব্দুল বারেক মাস্টার, রতন মিয়া সহ পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

এম জি

Link copied!