ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৫:৪২ পিএম

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন

"জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২" এ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন হোসেনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন।

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে হোসেনপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওনকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোসেনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন হোসেনপুর উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তার উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়।

তার নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সাজছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। ফলে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা।

শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে শাহানারা আক্তার শাওন জানান,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক স্যারসহ অন্য সম্মানিত স্যারদের যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন।
ধন্যবাদ জানাই সম্মানিত সহকর্মীদের যারা সবসময় কাছে থেকে উৎসাহিত করেছেন।এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।

উল্লেখ্য, হোসেনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন এর স্বামী নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম।

কেএস 

Link copied!