ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২২, ০৮:৫৬ পিএম

ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

নবসৃষ্ট সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার মোঃ মুরাদ উদ্দিন হাওলাদার।

জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি মোঃ শামিম আহমদ, স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক মোঃ ছইদুর রহমান চৌধুরী মনোনয়ন দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা বিএনপি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা জুয়েল মিয়া, দলিল লেখক আখতার হোসেন, ধারাভাষ্যকার আলী হোসেন রানা, হাজী মখলিছ মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ নেতা মাওলানা মোঃ আবদুল বাছিত, খন্দকার মাসুম আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, বর্তমান ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, জানাহার বেগম ও ছানারা বেগম মনোনয়ন দাখিল করেছেন।

গতকাল বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীরা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার ও সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ মুরাদ উদ্দিন হাওলাদারের কাছে মনোননয়নপত্র প্রদান করেন।

আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিুকর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ডা. শাকির আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, হারুন মিয়া, আলাউর রহমান, শাহ নুরুর রহমান সানুর, আফজালুর রহমান চৌধুরী নাজলু, জাভেদ আহমদ আম্বিয়া, চয়ন পাল, চঞ্চল পাল, অরুনোদয় পাল ঝলক প্রমুখ।

এসএম 

Link copied!