ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

চট্টগ্রামের জুলুস পর্যেবক্ষণে গিনেজ বুকের ম্যানেজমেন্ট টিম

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২২, ০৭:২২ পিএম

চট্টগ্রামের জুলুস পর্যেবক্ষণে গিনেজ বুকের ম্যানেজমেন্ট টিম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার চট্টগ্রাম নগরীতে আয়োজিত জশনে জুলুসকে বিশ্বের সেরা জুলুস হিসেবে রেকর্ডে তুলতে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে চট্টগ্রাম জশনে জুলুস আয়োজনকারী সংস্থা আনজুমান-এর রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কতৃপক্ষ।

এর আবেদনের প্রেক্ষিতে রোববার (৯ অক্টোবর) চট্টগ্রামে জশনে জুলুস পর্যেবক্ষণ করবে গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ডের ম্যানেজমেন্ট টিম।

আনজুমান-এর রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কতৃপক্ষের মহাসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বের যত জুলুস আয়োজিত হয় তারমধ্যে চট্টগ্রামের জুলুসটি বিশ্বের সবচেয়ে বৃহত্তর জুলুস।

তিনি দাবি করেন, ১৯৭৪ সালে চট্টগ্রামে বলুয়ারদিঘী খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে বাংলাদেশে সর্বপ্রথম জুলসটি বের করে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

১৯৭৬ সালের পর থেকেই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১২ রবিউল আওয়াল চট্টগ্রামের জুলুসের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহের পর ১৯৮৬ সালের পর থেকে তার সন্তান সৈয়দ মুহাম্মদ তাহের শাহ এ জুলুসে নেতৃত্ব দিয়ে আসছেন।

এআই
 

Link copied!