ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিকলীতে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২২, ০৪:২৯ পিএম

নিকলীতে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন

আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের নিকলীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মাঠ চষে বেড়াচ্ছেন সদস্য পদপ্রার্থীরা। প্রতিটি ইউনিয়নের ভোটারদের সঙ্গে প্রার্থীরা যোগাযোগ অব্যাহত রেখেছেন। তারা বিভিন্ন হাটে-বাজারে ঘুরে ঘুরে প্রার্থীদের নিজ নিজ অবস্থান জানান দিয়ে যাচ্ছেন।

নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ মোট ভোট সংখ্যা ৯৩টি। এ উপজেলা থেকে সদস্য পদে ২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সদস্য পদে নিকলী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. জাকির হোসেন বাতেন টিউবওয়েল মার্কা এবং নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের সঙ্গে কথা বললে জানা যায়, প্রার্থীদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য মো. জাকির হোসেন বাতেন (টিউবওয়েল প্রতীক) এলাকার সুপরিচিত ব্যক্তি হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্যতা রয়েছে। এদিকে পিছিয়ে নেই দামপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের (তালা প্রতীক)।

এসএম

Link copied!