ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দোহারে নৌ-পুলিশের অভিযানে ৭ জেলে আটক

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২২, ০৭:২২ পিএম

দোহারে নৌ-পুলিশের অভিযানে ৭ জেলে আটক

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে বিপুল পরিমাণ জাল, ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর ফাঁড়ির নৌ পুলিশ।

রোববার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুমিনুর রহমান, এসআই জহিরুল ইসলাম ও এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মা ইলিশ মাছ শিকাররত অবস্থায় প্রায় ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, গত ৭ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় গত রাতেও অভিযান পরিচালনা করেছি। কুতুবপুর নৌ-পুলিশ ও দোহার থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসএম

Link copied!