ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শিশু লামহা ফিরে পেল পিতৃস্নেহ

চুয়াডাঙ্গার এসপির মধ্যস্ততায় রক্ষা হল সংসার

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২০, ২০২২, ০৩:৩০ পিএম

চুয়াডাঙ্গার এসপির মধ্যস্ততায় রক্ষা হল সংসার

ইসলামী শরিয়া মোতাবেক চুয়াডাঙ্গা নফরকান্দি গ্রামের আয়ুব আলী‍‍`র কন্যা মোছা. শাহানাজ খাতুনের সঙ্গে বিয়ে হয় মো. মাহফুজের। সংসার জীবনে তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। 

বিয়ের পর থেকে শাহানাজ খাতুন ও স্বামী মাহফুজের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। একপর্যায়ে মোছা. শাহানাজ ঝগড়া-বিবাদ করে তার কন্যা লামহাকে নিয়ে পিতার বাড়িতে চলে আসে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়।

মোছা. শাহানাজ খাতুন স্বামী-সংসার ফিরে পেতে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার সেই অভিযোগটি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ‍‍`উইমেন সাপোর্ট সেন্টার‍‍` এর মাধ্যমে উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। 

উইমেন সাপোর্ট সেন্টারের সহায়তায় মোছা. শাহানাজ খাতুন ও মো. মাহফুজ সব বিবাদ ভুলে সুখে-শান্তিতে সংসার করতে সম্মত হয়। পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মোছা. শাহানাজ ফিরে পেল তার সুখের সংসার ও শিশু সন্তান মোছা. লামহা ফিরে পেল পিতৃনেস্নহ।

টিএইচ

Link copied!