ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় মা সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২২, ০৫:৪৯ পিএম

চুয়াডাঙ্গায় মা সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠিত

‍‍`শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ‍‍` প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠিত হয়।

মা সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ্ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, পুিলশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মনিরুজ্জামান সোহেল ও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইন্সের আরআই আমিনুল ইসলাম, আরওআই আব্দুল বারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে মায়েদের ভুমিকা তুলে ধরেন।

ইএফ

Link copied!