ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২২, ০৯:২৭ পিএম

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল সখীপুরে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তন্ময় ওই ওয়ার্ডের দক্ষিণ আফ্রিকা প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পি এম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনা সমর্থক তানভীর হাসান তন্ময় কাঁচা বাঁশে পতাকা টানাতে গিয়ে বাসার ৫ম তলায় বিদ্যুৎস্পর্শ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএস

 

Link copied!