ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চতুর্থবারের মত টাঙ্গাইল জেলার সেরা করদাতা ভানু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:৩২ পিএম

চতুর্থবারের মত টাঙ্গাইল জেলার সেরা করদাতা ভানু

চতুর্থবারের টাঙ্গাইল জেলার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন পাপন কুমার ভানু। সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ঠিকাদারি পেশায় নিয়োজিত থেকে ২০২১-২২ কর অর্থ বছরে সেরা করদাতা নির্বাচিত হন তিনি।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজস্ব বোর্ডের সদস্য জাহিদ হাছানের নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ভানু। এর আগে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে জেলার সেরা করদাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে তিনি পুরস্কৃত হয়েছেন।

জানা গেছে, পৌর শহরের এলজিইডি মোড়ের দেওলা এলাকার বাসিন্দা পাপন কুমার ভানু ২০০০ সালের শুরুতে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। টানা ২০ বছর এ পেশায় নিয়োজিত থেকে সরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, সড়কসহ বিভিন্ন কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করেছেন।

একই সঙ্গে নিয়মিত কর পরিশোধ করায় ২০১৯ সালে এসে তিনি জেলার সেরা করদাতা হিসেবে প্রথম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি অর্জন করেন। এরপর ২০২০, ২০২১ ও ২০২২ সালেও তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। চলতি কর অর্থবছরে তিনি জেলার সেরা করদাতা হওয়ায় গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করেন।

কেএস

Link copied!