ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে সাহিত্য সংসদ পুরস্কার প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৭:০০ পিএম

টাঙ্গাইলে সাহিত্য সংসদ পুরস্কার প্রদান

টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সাহিত্য সংসদের উদ্যোগে ও ব্যুরো বাংলাদেশের সহযোগিতায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ৩৬ তম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সাহিত্য সংসদের উপদেষ্টা কবি জাকিয়া পারভিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি কবি মাহমুদ কামাল। 

টাঙ্গাইলে  ৪ জন কবি-সাহিত্যিককে টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ও চারজন কবি-সাহিত্যিককে অরণি পুরস্কার প্রদান করা হয়।

আরএস

Link copied!