ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ও ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৬, ০৬:১১ পিএম

কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ও ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অভিযানে মাদক ও অনলাইন ক্যাসিনো মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান। তিনি জানান, গ্রেপ্তার হওয়া তইবুল ইসলাম (৩৬) হারাগাছ থানার মদামদন দৌলতটারি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) হারাগাছ পৌর এলাকার টাংরির বাজারে অভিযান চালায়। এ সময় তইবুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি অশোক চৌহান আরও জানান, গ্রেপ্তার তইবুল ইসলামের বিরুদ্ধে এর আগেও হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অনলাইনে জুয়া বা ক্যাসিনো পরিচালনার অভিযোগে সাইবার আইনের আওতায় পৃথক দুটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

এম জি
 

Link copied!