ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ১৮, ২০২৬, ০৫:৫৩ পিএম

রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্মারক ফলক উন্মোচন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন কার্যক্রমে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. জে. এম. মাসুদুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহমুদ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তারা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, নতুন ৬ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয় চালু হওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এম জি

Link copied!