ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পেয়ারাবাগানে ঘুরতে এসে খালে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৬, ০৬:১৫ পিএম

পেয়ারাবাগানে ঘুরতে এসে খালে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে

ঝালকাঠির ভিমরুলী ভাসমান হাটে ঘুরতে এসে সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলার পাশের রাজাপুর উপজেলা থেকে বন্ধুদের সঙ্গে ভিমরুলীর পেয়ারা বাগান দেখতে আসে সে। দুপুরে গোসল করতে নেমে খালে ঝাঁপ দেওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি বন্ধুদের দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে বেলা সোয়া ২টার দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে গোসল করতে নামে।

একপর্যায়ে সানি ও তার কয়েকজন বন্ধু খালের পাড়ে থাকা একটি আমগাছে উঠে পানিতে ঝাঁপ দেয়। তবে অন্যরা ওপরে উঠলেও সানি আর পানির ওপর ভেসে ওঠেনি। পরে বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযানে বিলম্ব হয়।

শনিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এম জি

Link copied!